ক্যানিং এ দুয়ারে ভ্যাকসিন
দি নিউজ লায়ন ; শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এক নম্বর ব্লকে শুরু হল দুয়ারে ভ্যাকসিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে।আগে ক্যানিং মহকুমা হাসপাতালে থেকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল।এবার শুরু হল দুয়ারে ভ্যাকসিন।এদিন ক্যানিং এক নম্বর ব্লকের মাতলা-১ ও ২,দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের দেওয়া হয় ভ্যাকসিন ১৮ থেকে ৪৪ বছর বয়সের ছেলে মেয়েদের।
এদিন এই পঞ্চায়েত গুলিতে প্রায় ৭০০ জনকে দেওয়া হয় ভ্যাকসিন।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস জানান এদিন পঞ্চায়েত গুলিতে ভ্যাকসিন দেওয়া শুরু হল।৩ টি পঞ্চায়েতে পায় ৭০০ জনকে ভ্যাকসিন দেওয়া হল।ফলে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচিতে উপকৃত হচ্ছে এলাকার মানুষজন।

Post a Comment